নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশনের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশনের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা : 

চাটখিলে সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশনের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সৈকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে আলী তুহিনের পরিচালনায় বুধবার বিকেলে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিরাপদ হোক রক্তদান – আপনার রক্তে বাঁচুক প্রাণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর  উদ্যোগে ২০১৮ সালে ‘সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়। ৭ টি গ্রাম (মুরাইম,মানিকপুর,মুটকী, রুদ্ররামপুর, চাঁদপুর, মনোহরপুর, হোসেনপুর ) নিয়ে গঠিত সপ্তগাঁও। সংগঠনটি সপ্তগাঁওয়ের মানুষের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও পরবর্তীতে পুরো উপজেলা বাসীর কল্যাণে কার্যক্রম চালিয়ে আসছে।  

সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান সৈকত বলেন, সাফল্যের এই পর্যায়ে আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমাদের স্বেচ্ছাসেবকরা। তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ আমাদের সংগঠনকে এগিয়ে চলার পথে প্রাণ সঞ্চার করেছে। এছাড়াও আমাদের উপদেষ্টামন্ডলী, অনারারি সদস্য, আজীব সদস্যদের ভূমিকা আমাদেরকে শক্তিশালী করেছে। সংগঠনের ৯ম বর্ষের পথচলায় অতীতের মতো তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে, কেক কাটার মধ্য দিয়ে সদস্যদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক

2

যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যে

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

ফাতেমা রা: মাদ্রাসায় সিআইপি গোলাম মর্তুজা ও মাদ্রাসা শিক্ষা

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

টেস্ট পোস্ট

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

আ’লীগের তিন মন্ত্রীর আমলের পিও মুছিবুল ফের শিক্ষা মন্ত্রণালয়

12

জুলাই আন্দোলনে হামলাকারীকে দেখা গেল জামায়াত এমপির পাশে

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জা

16

পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

17

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরু

18

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20