নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমি অফিস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিল লোহাগাড়া প্রশাসন

ভূমি অফিস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিল লোহাগাড়া প্রশাসন



লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের বিভিন্ন তথ্যকে ‘তথ্যগতভাবে অসত্য ও একপেশে’ বলে দাবি করেছে উপজেলা ভূমি প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনের পাঠানো এক লিখিত প্রতিবাদলিপিতে বলা হয়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ভূমি অফিসে সেবা গ্রহণে তদবির ও অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় বলে যে অভিযোগ আনা হয়েছে, তার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা দালিলিক উপাত্ত উপস্থাপন করা হয়নি।

প্রতিবাদলিপিতে বলা হয়, প্রতিবেদনে সহকারী কমিশনার (ভূমি)-এর নামে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের সঙ্গে তার কোনো কথোপকথন হয়নি বলেও দাবি করা হয়েছে।

একইসঙ্গে প্রতিবেদনে উদ্ধৃত কয়েকজন কর্মচারীর বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছে ভূমি অফিস। দপ্তরের দাবি, প্রতিবেদনে যাদের বক্তব্য উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে অন্তত একজনের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকের কোনো ধরনের কথা হয়নি।

এছাড়া সার্ভেয়ার-কাম-কানুনগো নূরে আলমের বিষয়ে বলা হয়, একজন সাংবাদিক তার ব্যক্তিগত মোবাইল ফোনে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ব্যক্তিগত মন্তব্য না করে অফিস প্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন।

লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের দাবি, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশের ফলে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

এ ঘটনায় প্রকাশিত অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জনসম্মুখে তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছে উপজেলা ভূমি অফিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

নমুনা পোস্ট

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

ইউনিয়ন ছাত্রলীগের মিছিলকে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসে বলে প

8

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যে

12

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

16

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জা

17

চকবাজার পশ্চিম থানার ২৮ নং উত্তর ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহ

18

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

19

শিগগির নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে: আইআরজিসি মুখপাত্রের

20