নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাটখিলে এনসিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাটখিলে এনসিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাটখিল উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো. গোলাপ হোসেন ফরহাদের সভাপতিত্বে পৌর শহরের এক কনভেশন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কমিটির সদস্য সচিব কাজী মাঈনুদ্দীন তানভীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান ও ছাত্র অধিকার পরিষদের নোয়াখালী জেলা সভাপতি মেহেদি হাসান। সভায় আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম, জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রনি, ছাত্রদল নেতা রাকিব হোসেন রাজ, জাতীয় যুবশক্তি নোয়াখালী জেলা প্রতিনিধি ইয়াসিন আরাফাত 

বক্তরা বলেন, চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের হাত ধরে এনসিপি’র যাত্রা শুরু। যারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করে জাতিকে বৈষম্যের হাত থেকে মুক্ত করার স্বপ্ন দেখিয়েছে, জাতি তাদের মাধম্যেই সেই স্বপ্নের বাস্তবায়ন চায়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, মাওলানা নুর হোসেন রিয়াজ, সাফায়েত হোসেন লিউ, মো. বেলাল হোসেন, মুফতি নাজমুদ্দীন ফারাবী, মো. জাকরি হোসেন, গাজী শোভন, রাশেদ হাসান, ইমন হোসেন, রাফিকুল ইসলাম সাজিদসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভা শেষে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাটখিল উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগের তিন মন্ত্রীর আমলের পিও মুছিবুল ফের শিক্ষা মন্ত্রণালয়

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

5

টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটক সাজানো নাটক: জামায়াত

6

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

7

পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

8

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জা

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী

11

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্য

12

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

13

যারা জামায়াতে ইসলামীর কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যে

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক

16

জুলাই আন্দোলনে হামলাকারীকে দেখা গেল জামায়াত এমপির পাশে

17

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরু

18

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20