নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীর চাটখিলে বৃত্তি পরিক্ষায় দারুল আরকাম একাডেমির ব্যাপক সফলতা

নোয়াখালীর চাটখিলে বৃত্তি পরিক্ষায় দারুল  আরকাম একাডেমির ব্যাপক সফলতা

নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটখিল দারুল আরকাম দাখিল মাদরাসা এবারের মাদরাসা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। উপজেলা পর্যায়ে মোট ২৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করলেও এর মধ্যে এককভাবে এই মাদরাসা থেকেই উত্তীর্ণ হয়েছে ১৬ জন শিক্ষার্থী।

উপজেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর প্রায় ৫৯ দশমিক ২৬ শতাংশই (প্রায় ৬০%) এসেছে দারুল আরকাম দাখিল মাদরাসা থেকে। অন্যদিকে উপজেলার অন্যান্য সকল মাদরাসা মিলিয়ে বৃত্তি পেয়েছে ১১ জন শিক্ষার্থী, যা মোটের প্রায় ৪০ দশমিক ৭৪ শতাংশ। একক প্রতিষ্ঠানের এমন সাফল্য উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দাখিল মাদরাসা সুপারিন্টেন্ডেন্ট নুর হোসেন রিয়াজ জানায়, নিয়মতান্ত্রিক পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মানসম্মত দ্বীনি ও সাধারণ শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছে।

এদিকে এই গৌরবোজ্জ্বল অর্জনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের মতে, দারুল আরকাম দাখিল মাদরাসা শুধু চাটখিলেই নয়, পুরো নোয়াখালী জেলাতেই দ্বীনি শিক্ষার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক

1

সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

2

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জা

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

ঈদের ইত্যাদিতে চমক নিয়ে আসছেন হাবিব

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকি

11

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

12

নিয়ম ভেঙে পদোন্নতি, এবার ইইডির শীর্ষ পদ দখলে মরিয়া বঙ্গবন্ধু

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

আ’লীগের তিন মন্ত্রীর আমলের পিও মুছিবুল ফের শিক্ষা মন্ত্রণালয়

15

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনু

16

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

17

ব্রিতে অস্থিরতা নিয়ে নাবের উদ্বেগ, যোগ্য নেতৃত্বের দাবি

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20