নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাধ্য করা হলে রাজপথে নামবোঃ জামায়াত আমির

বাধ্য করা হলে রাজপথে নামবোঃ জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং আমাদের যারা ভোট দিয়েছেন আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম এখন আরও শক্তভাবে থাকবো। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামবো।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠকে অংশ নেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে হার-জিত থাকবেই। সেটা যদি স্বাভাবিক হয় তাহলে কিছু আসে যায় না। বড় ধরনের বৈষম্য হয়, অনিয়ম হয়ে থাকে... আমাদের পক্ষ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরও আজ দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে; এটা তো ফ্যাসিবাদী লক্ষণ।

তিনি বলেন, হামলা-ভাঙচুর, হুমকি-ধমকি দেওয়ার দায় তাদের নিতে হবে। আমরা চাইলেও তারা যদি ইতিবাচক রাজনীতি না চান, তাহলে আমরাও জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারবো না। যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, সরকার গঠন করলে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব।

জোর দিয়ে তিনি বলেন, এখনই এসব বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয় আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। আমরা নিরীহ দেশবাসী, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজ থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

4

ব্রিতে অস্থিরতা নিয়ে নাবের উদ্বেগ, যোগ্য নেতৃত্বের দাবি

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

‘পাহাড়ের চূড়ায় মানবিকতার আলো’

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

9

টেস্ট পোস্ট

10

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্য

11

জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় পদে বৈষম্যবিরোধী নেতা মঞ্জু

14

ঢাকা-৭ আসনে জামায়াতের মহিলা বিভাগের বিশাল মিছিল

15

বই মেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকি

18

পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20