নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি’র আকাশে রমজানের চাঁদ দেখা গেছে : কাল থেকে রোজা শুরু

সৌদি’র আকাশে রমজানের চাঁদ দেখা গেছে : কাল থেকে রোজা শুরু

সৌদির আকাশে রমজানের চাঁদে দেখা গেছে : কাল থেকে রোজা শুরু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর ধর্মপ্রাণ মুসল্লীরা সালাতুল তারাবীহ আদায় করেন। এর আগে রমজানকে স্বাগত জানাতে মক্কা ও মদিনা শহরকে ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়েছে।

মক্কা মিউনিসিপ্যালিটি শহরের সড়ক ও চত্বর জুড়ে আলোকসজ্জা ও নান্দনিক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসের আধ্যাত্মিক পরিবেশ ফুটিয়ে তুলতে এবং স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে এমন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

এসব আয়োজনের মধ্যে আছে, ১২,০০০ লিনিয়ার মিটার পরিমাপের আলোকিত পর্দা স্থাপন, সেতু ও পদচারী ওভারপাসে এবং প্রধান সড়ক ও রাস্তায় ল্যাম্পপোস্টে ১৫,০০০ লিনিয়ার মিটার এলইডি আলো স্থাপন। এই ব্যবস্থা শহরের পরিবহন নেটওয়ার্কে সমন্বিত ও চোখে আনন্দদায়ক শহুরে দৃশ্যপট গড়ে তুলতে সহায়তা করবে।

এছাড়া, প্রধান সড়ক ও চত্বরগুলিতে ৩০টি আলোকিত চাঁদের ভাস্কর্য এবং পার্ক ও হাঁটার পথগুলোতে ৫০টির বেশি আলোকশিল্প স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগ শহরের নান্দনিকতা বাড়িয়ে রমজানের আবহকে আরও প্রচ্ছন্ন করবে।

এছাড়া পবিত্র মাসে সৌদি আরবের আরেক শহর মদিনার বাজার ও সড়কগুলোতে ব্যাপক সাংগঠনিক ও নান্দনিক উন্নয়ন করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য রমজানের আধ্যাত্মিক পরিবেশ প্রতিফলিত করা। মদিনার বাজার ও সড়কে নিরাপত্তা কার্যক্রম আরও বাড়ানো হয়েছে এবং ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়েছে।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

নমুনা পোস্ট

7

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

8

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জা

11

বই মেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে

12

ব্রিতে অস্থিরতা নিয়ে নাবের উদ্বেগ, যোগ্য নেতৃত্বের দাবি

13

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

19

জুলাই আন্দোলনে হামলাকারীকে দেখা গেল জামায়াত এমপির পাশে

20