নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত‌

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত‌
ইমেজ ক্যাপশনঃ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দেশ সেরা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা-এর প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স  শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮.৩০য়  মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে, অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস জনাব আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা'মীরুল মিল্লাতের ঐতিহ্যগত ফলাফল, জাতি গঠনে এর অবদান এবং ইসলামী স্কলার বিনির্মাণে এ মাদ্রাসার ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও অহী জ্ঞান অর্জনে সচেষ্ট হ‌ওয়ার জন্য আহবান জানান। 

অনুষ্ঠানে  চলতি বছর অনার্স পর্যায়ে যে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

নতুন ভর্তি হওয়া অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে একাডেমিক জীবন, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথি লেখাপড়ার পাশাপাশি আমল-আখলাকের প্রতি বিশেষ দিকনির্দেশনা দেন।

সভাপতি বক্তব্য ড.মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত থেকে দীনের দায়ী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রচলিত সমাজে নানামুখী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেদেরকে মজবুতভাবে ইসলামে মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, ফকীহ মাওলানা শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক জনাব মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, জনাব আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, জনাব আব্দুস সামাদ আযাদ ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ ও আব্দুল কাইয়ুম খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

ইউনিয়ন ছাত্রলীগের মিছিলকে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসে বলে প

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

11

ঢাকা-৭ আসনে জামায়াতের মহিলা বিভাগের বিশাল মিছিল

12

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের

20