নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা জরুরি

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা জরুরি


“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। শিশুর সঠিক সংখ্যা, বয়সভিত্তিক তথ্য এবং টিকাদানের আওতা প্রভৃতি সম্পর্কে নির্ভুল তথ্য না থাকলে স্বাস্থ্যখাতে সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হয় না। এমনকি অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়, যা সংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। একইভাবে দেশে মৃত্যুর সংখ্যা ও কারণ সম্পর্কিত সঠিক তথ্য না থাকলে রোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় না। বাংলাদেশে অর্ধেকেরও বেশি মানুষ এখনও নিবন্ধনের আওতার বাইরে রয়ে গেছে। একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি।

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) ব্যবস্থার অন্যতম মূলভিত্তি। শক্তিশালী সিআরভিএস ব্যবস্থা সরকারকে সঠিক ও হালনাগাদ তথ্য প্রদান করে, যা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ইতোমধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করে শতভাগ নিবন্ধনের দিকে এগিয়েছে। বাংলাদেশেও বিশেষ করে জন্ম নিবন্ধনের দায়িত্ব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর অর্পণ করা হলে অধিকাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় আসবে। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা স্বাস্থ্যখাতের পরিকল্পনা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক, এবিএম জুবায়ের বলেন, “নিবন্ধনকে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক করার মাধ্যমে অতি সহজেই একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য-তথ্যভান্ডার তৈরি করা সম্ভব, যা দেশে শক্তিশালী ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

1

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

2

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

টেস্ট পোস্ট

6

টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটক সাজানো নাটক: জামায়াত

7

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

8

ব্রিতে অস্থিরতা নিয়ে নাবের উদ্বেগ, যোগ্য নেতৃত্বের দাবি

9

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

ফাতেমা রা: মাদ্রাসায় সিআইপি গোলাম মর্তুজা ও মাদ্রাসা শিক্ষা

15

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

জুলাই আন্দোলনে হামলাকারীকে দেখা গেল জামায়াত এমপির পাশে

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20