নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

আসাদুল্লাহ্ গালিব : 

নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল শনিবার প্রেসক্লাব ভবনের সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ ভূঁইয়া, চাটখিল পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঢ্য, চাটখিল পৌরসভা জেএসডি’র সাধারণ সম্পাদক ফিরোজ আলম, চাটখিল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামুন হোসেন প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. নুর হোসাইন রিয়াজ, উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক মনির হোসেন, নির্বাহী সদস্য দীন মোহাম্মদ ও সাইদ মোহাম্মদ তুষার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক আমি আশা করব চাটখিলে কর্মরত সাংবাদিকরা তাদের কর্মদক্ষতার মাধ্যমে ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এসময় তিনি চাটখিলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

সভাপতির বক্তব্যে সাংবাদিক মো. হাবিবুর রহমান প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে চাটখিলের সার্বিক উন্নয়নে কাজ করুন। জনগণের স্বার্থে সাংবাদিক সমাজ সার্বিক সহযোগিতা করবে। তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে চাটখিল প্রেসক্লাবের সাংবাদিকদের কলম চলবে। চাটখিল প্রেসক্লাব ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি চাটখিল প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত কোনো সাংবাদিক অন্যায়ের সঙ্গে আপোস করেনি, করবে না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিল লোহাগাড়া প্

1

ফাতেমা রা: মাদ্রাসায় সিআইপি গোলাম মর্তুজা ও মাদ্রাসা শিক্ষা

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

6

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

7

‘পাহাড়ের চূড়ায় মানবিকতার আলো’

8

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

9

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকি

10

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জা

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

টেস্ট পোস্ট

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20