নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে - আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে - আব্দুস সবুর ফকির

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেছেন, ‘‘গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে”। তিনি বলেন, যেই মহামান্য রাষ্ট্রপতিকে বিএনপি সরকার এতো মানেন, এতো কদর করেন সেই রাষ্ট্রপতির জারি করা জুলাই অধ্যাদেশ বিএনপি সরকার মানতে নারাজ! জুলাই আদেশ ও গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান আর আদালতের দোহাই দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসবে। ছাত্র-জনতা রাজপথে নামলে আবারও রক্ত ঝড়বে, প্রাণহানি ঘটবে জাতি এমন পরিস্থিতি চায় না। এই জাতীয় পরিস্থিতিতে জাতিকে রক্ষা করতে জামায়াতে ইসলামী সংসদে গিয়েছে। সংসদে দেশ ও জাতির স্বার্থে সরকারকে সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি জনগণের মতামত উপেক্ষা করে তবে সরকারকে সোজা পথে আনার চেষ্টা করবে। সরকার সোজা পথে না আসলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর আপোসহীন ভূমিকা অব্যাহত থাকবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন মানুষকে ছিন্নমূলবাসী বস্তিতে, রাস্তার ধারে ফুটপাতে থাকতে হচ্ছে?- কারণ সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে কেবলমাত্র ক্ষমতাসীনরা সুবিধা লাভ করে। জনগণ উপকৃত হয় না বরং শোষণের শিকার হয়। শোষণের হাত থেকে মুক্তির জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজে কোনো বৈষম্য থাকবে না। প্রতিটি মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা ও অধিকার লাভ করবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।  
   
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসাইন, শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক, আমতলা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আবু তাহের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আব্দুস সবুর ফকির বলেন, রমজানের শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় নিজের মাঝে লালন ও ধারণ করা, কথা ও কাজে মিল থাকা। মুখে যা বলবে বাস্তবে তা পরিণত করা। কিন্তু সরকার মুখে যেই কথা বলেছে বাস্তবে তার বিপরীত কাজ করছে। আজকের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। দেশবাসী গণভোটে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ জয়যুক্ত করেছে কিন্তু বিএনপি সরকার গঠনের পর এখন গণভোটের রায় মানছে না। তারা জুলাই আদেশ ও গণভোটের রায় আদালতের দিকে ঠেলে দিয়েছে। আদালতের ফরমায়েশি রায়ের মাধ্যমে সরকার জুলাই আদেশ ও গণভোটের রায়কে বাতিলের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। কারণ সরকারের উদ্দেশ্য খারাপ। এই সরকারও আওয়ামী লীগের মতোই দেশের জনগণকে শাসন ও শোষণ করতে চায়। যারা জনগণকে শাসন ও শোষণ করতে চাইবে তারাই জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা নেবে না। গণভোটে জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনু

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

ঢাকা-৭ আসনে জামায়াতের মহিলা বিভাগের বিশাল মিছিল

5

পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

নিয়ম ভেঙে পদোন্নতি, এবার ইইডির শীর্ষ পদ দখলে মরিয়া বঙ্গবন্ধু

9

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জা

12

টেস্ট পোস্ট

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

16

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী

17

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

18

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্য

19

ভূমি অফিস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিল লোহাগাড়া প্

20