নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বই মেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে বই

বই মেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে বই

আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতাকে তুলে ধরেছে এমন একটি ব্যতিক্রমধর্মী বই আসছে অমর একুশে বইমেলায়।  চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প বইটি প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী। 

এই বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পথচলা, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে সহজ ও সাবলীল ভাষায়। লেখক নিজের ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য, সংস্কৃতিগত পার্থক্য ও চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র পাঠকের সামনে উপস্থাপন করেছেন গল্পের ছলে।

বিশেষভাবে বইটিতে ইরানের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, ভাষাগত চ্যালেঞ্জ, ক্লিনিক্যাল ট্রেনিং এবং রোগী ব্যবস্থাপনার দিকগুলো আলোকপাত করা হয়েছে। একই সঙ্গে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী দিক ও বাস্তব অভিজ্ঞতার আলোকে তুলনামূলক বিশ্লেষণও রয়েছে, যা আগ্রহী শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে।

ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক লেখক কামরুজ্জামান নাবিল মনে করেন, বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটি উন্নত চিকিৎসা ব্যবস্থার ভেতর দিয়ে ডাক্তার হয়ে ওঠার গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। এই বইটি শুধু আত্মজীবনীমূলক নয়; বরং যারা বিদেশে মেডিকেল পড়াশোনা করতে চান, তাদের জন্য এটি একটি বাস্তবধর্মী গাইড হিসেবেও বিবেচিত হবে।

আসন্ন অমর একুশে বইমেলায় বাংলামেড প্রকাশনীর ৫৪৫ নং স্টলে পাওয়া যাবে বইটি। চিকিৎসা শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আগ্রহী পাঠকদের জন্য "ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প" হতে পারে এবারের বইমেলার একটি উল্লেখযোগ্য সংযোজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

1

ফাতেমা রা: মাদ্রাসায় সিআইপি গোলাম মর্তুজা ও মাদ্রাসা শিক্ষা

2

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

নমুনা পোস্ট

10

ব্রিতে অস্থিরতা নিয়ে নাবের উদ্বেগ, যোগ্য নেতৃত্বের দাবি

11

এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় পদে বৈষম্যবিরোধী নেতা মঞ্জু

12

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

৫ বছরে ইউরোপে ১০ লক্ষ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান ঘ

15

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

16

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্য

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20