নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন সরকার ক্ষমতায় বসলেও এখনো চাঁদাবাজি, বৈষম্য, খুনোখুনি বন্ধ হয়নি - মাওলানা এটিএম মা’ছুম

নতুন সরকার ক্ষমতায় বসলেও এখনো চাঁদাবাজি, বৈষম্য, খুনোখুনি বন্ধ হয়নি - মাওলানা এটিএম মা’ছুম

নিজস্ব প্রতিবেদক 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ‘‘নতুন সরকার ক্ষমতায় বসলেও এখনো চাঁদাবাজি, বৈষম্য, খুনাখুনি বন্ধ হয়নি”। তিনি বলেন, যারা ক্ষমতায় বসেছে তারা নির্বাচনের আগে বলেছিল, নির্বাচনের পর খুন, ধর্ষন, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। কিন্তু বাস্তবে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষন বেড়ে গেছে। আজকে ৫/৭ বছরের শিশুও ধর্ষণের শিকার হচ্ছে। শুধু ধর্ষণের শিকারই নয় ধর্ষণের পর কোনো শিশুকে গলার রগ কেটে হত্যা করা হচ্ছে, কোনো শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে! তিনি আরও বলেন, সর্বত্র দলীয়করণের ফলে দ্রব্যমূল্য লাগামহীন। ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যবসায়ীদের সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ না করায় মানুষের মাঝে হাহাকার। রজমানেও মানুষের জন্য স্বস্তির ব্যবস্থা সরকার করতে পারেনি।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও পশ্চিম থানার উদ্যোগে শুক্রবার বিকেলে আয়োজিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস এতা মর্যাদাশীল কারণ রমজান কুরআন নাজিলের মাস, কুরআনের জন্য যুদ্ধের মাস এবং দ্বীনের বিজয়ের মাস। কুরআন নাজিলের কারণে মাস যেভাবে সম্মানিত এবং মর্যাদাশীল একইভাবে ব্যক্তি জীবনে, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় কুরআন প্রতিষ্ঠা হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র মর্যাদার সঙ্গে পৃথিবীর বুকে মাথা উঁচু করে টিকে থাকতে পারবে। তাই কুরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।  

 

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা আমীর এস এম মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় খিলগাঁও মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও খিলগাঁও জোন পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও উত্তর থানা নায়েবে আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, থানা কর্ম পরিষদ সদস্য বাহারউদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খিলগাঁও পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে শাহ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, মো. কামারুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ, খিলগাঁও পশ্চিম থানা আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

1

জুলাই আন্দোলনে হামলাকারীকে দেখা গেল জামায়াত এমপির পাশে

2

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

ডিস লাইন ব্যবসায়ী সাবেক আওয়ামীলীগ কর্মী হলেন জামায়াতের চেয়ার

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

আ’লীগের তিন মন্ত্রীর আমলের পিও মুছিবুল ফের শিক্ষা মন্ত্রণালয়

11

এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় পদে বৈষম্যবিরোধী নেতা মঞ্জু

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

শিগগির নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে: আইআরজিসি মুখপাত্রের

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

16

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

19

৫ বছরে ইউরোপে ১০ লক্ষ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান ঘ

20