নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া ৫৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় শূরা কমিটি এবং ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে চারজন নায়েবে আমির এবং সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকাসহ সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে সাংগঠনিক কাজ ত্বরান্বিত করতে অঞ্চল পরিচালক পদও স্থাপন করা হয়েছে। এ কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।

গত বছরের ২ নভেম্বর জামায়াতের আমির হিসেবে ডা. শফিকুর রহমান নির্বাচিত হওয়ার তিন মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে দলটি। ভার্চুয়াল বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচন ও শপথগ্রহণ করান।

নতুন কমিটিতে চারজন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

কমিটিতে সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন- মাওলানা এটিএম মাছু’ম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছু’ম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) এবং ড. মোহাম্মাদ রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন। এছাড়া ৫৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শূরার মধ্যে ১৭ জন নারী সদস্য আছেন।

নতুন কমিটিতে ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছু’ম, কমিশনার অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।

সারাদেশে ১৪টি অঞ্চলের পরিচালকরা হলেন- মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর), এটিএম আজহারুল ইসলাম (বগুড়া), মাওলানা রফিকুল ইসলাম খান (রাজশাহী), মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর), অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (খুলনা), অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন (ময়মনসিংহ), মিয়া গোলাম পরওয়ার (ঢাকা মহানগর), সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর), আবদুর রব (ঢাকা দক্ষিণ), ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সিলেট), মাওলানা এটিএম মাছু’ম (কুমিল্লা-নোয়াখালী) এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

চাটখিল ফোরাম-ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

3

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরু

4

ফাতেমা রা: মাদ্রাসায় সিআইপি গোলাম মর্তুজা ও মাদ্রাসা শিক্ষা

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ কার্যালয়ে তালা, চাঁদাবাজি ও হুমকি

10

ঈদের ইত্যাদিতে চমক নিয়ে আসছেন হাবিব

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20