নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে না দেওয়ার দাবিতে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সমাবেশ

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে না দেওয়ার দাবিতে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সমাবেশ

ইসলামী ব্যাংকসহ ছয়টি ইসলামী ধারার ব্যাংক চট্টগ্রাম ভিত্তিক সাবেক লুটেরা ব্যবসায়ী এস আলমের হাতে তুলে না দেওয়ার দাবিতে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ রোববার (১৯ এপ্রিল) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করে। ব্যাংক লুটেরাদের পুনরায় ফিরে আসার সুযোগ দিয়ে যে ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’  করা হয়েছে, তা বাতিল করতে সমাবেশ থেকে বক্তারা দাবি জানান। ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র হাজার - হাজার গ্রাহক উপস্থিত ছিলেন। এসময় গ্রাহকেরা ‘ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধ করো’, ‘ব্যাংক দখলের কালো আইন বাতিল করো’, ‘এস আলম নো মোর’ - সহ বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন।

সমাবেশ থেকে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নুরু নবী মানিক পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হচ্ছে - “ব্যাংক লুটেরা এস আলম ও সকল শীর্ষ লুটেরাকে গ্রেপ্তার এবং দেশীয় সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে ।”, “ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের জন্য ব্যাংক রেজুলেশন আইনে সংযোজিত ১৮/ক ধারা বাতিল করতে হবে।”, “ব্যাংকের সামনে অবৈধভাবে মব সৃষ্টিকারী এস আলমের দোসর, পটিয়া বাহিনীকে পুনরায় সুযোগ দেওয়া হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।”, “মব সৃষ্টিকারী কোনো অবৈধ দখলদার বাহিনীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দিলে তা বরদাশত করা হবে না “, “ব্যাংকের প্রকৃত মালিক যাদের কাছ থেকে হাসিনার পেটোয়া বাহিনীর মাধ্যমে জোরপূর্বক এস আলম মালিকানা দখল করেছিল, তাদের হাতে অতি দ্রুত ব্যাংক মালিকানা ফেরত দিতে হবে”। (প্রেস বিজ্ঞপ্তি) 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ

2

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

ইসলামিয়া হাসপাতাল রায়েরবাগ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

7

এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় পদে বৈষম্যবিরোধী নেতা মঞ্জু

8

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরু

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

টেস্ট পোস্ট

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটিতে একাধিক নতুন মুখ

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20