নতুন দিগন্ত ডেক্স
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে নিত্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে নিত্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি
ইমেজ ক্যাপশনঃ জামায়াতের কাউন্সিলর প্রার্থী উদ্যোগে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে নিত্য পণ্য

রাজধানী বাড্ডার ৩৭ নং ওয়ার্ডে রমজানের শুরু থেকে ঈদ পর্যন্ত সাধারণ জনগনের সুবিধার্থে ন্যায্য মূল্যে নিত্য পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ। তিনি ৩৭ নং ওয়ার্ড এলাকায় ৫ টি ভ্রাম্যমাণ দোকান ও ভ্যান চালু করেছেন। এসব দোকানে কেনা দামেই বিক্রি করা হচ্ছে চাল, ডাল, আলু পেঁয়াজ সহ নিত্য পণ্য।



এই কার্যক্রমের উদ্যোক্তা জামায়াতে ইসলামীর  যুব বিভাগের নেতা ও কাউন্সিলর প্রার্থী  আবদুল্লাহ আল মারুফ নতুন দিগন্তকে বলেন, ভ্রাম্যমাণ ন্যায্যমূল্যের ভ্যানটি সাধারণ জনগণের সুবিধার্থে আজকে সারাদিন পাঁচতলা বাজার, সেকান্দরবাগ, পোস্ট অফিস গলি ও শাহাবুদ্দিনের মোড়ে বিক্রি করছে। 


তিনি আরো জানান, মাত্র ৬০ হাজার টাকা পুঁজি দিয়ে ইতোমধ্যে দশ লক্ষাধিক টাকার মালামাল কয়েক দফায় বিক্রি হয়েছে। 


এছাড়া জনগনের সাপোর্ট পেলে ঈদের আগে ৫ টি গরু ন্যায্য মূল্যে ৭০০ টাকা কেজি দরে বিক্রিরও আগ্রহ প্রকাশ করেন তিনি।


 পাঁচতলা বাজার থেকে ন্যায্য মূল্যে আলু ও ডাল কিনেছেন বাড্ডার ৩৭ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমান। তিনি জানান, অতি অল্প মূল্যে পণ্য কিনতে পেরে আমরা আনন্দিত৷ আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে চলমান মূল্যে কেনা সম্ভব হয়না। টিসিবির ট্রাকেও ভীড় থাকে। এভাবে যদি রাজনৈতিক ব্যক্তিরা আমাদের জন্য ন্যায্য মূল্যে বিক্রি করে, তাহলে আমরা উপকৃত হবে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় পদে বৈষম্যবিরোধী নেতা মঞ্জু

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

চকবাজার পশ্চিম থানার ২৮ নং উত্তর ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহ

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

6

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জা

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক

11

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

12

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

13

নারী নির্যতন বন্ধে বিচার ব্যাবস্থাকে ঢেলে সাজানো দরকার: নূরু

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনু

16

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

17

বাড্ডার ৩৭নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে ন

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন কার্যক্রম সহজ করার দাবি অভিবাসী

20